মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​
/ ৫২ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল

খাগড়াছড়ি প্রতিনিধি :

​সাম্প্রতিক অতিভারী বর্ষণে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল। আজ মঙ্গলবার (১৪ জুলাই) খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মাটিরাঙ্গা অংশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান এবং মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের মাস্টারপাড়া-চড়পাড়া সড়কটির সংস্কার কাজ করা হয়।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের এ উদ্যোগের ফলে দীর্ঘদিন ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

​স্থানীয় বাসিন্দারা জানান, মাটিরাঙ্গা বাজারের দক্ষিণ অংশে চৌধুরী মার্কেটের সামনে ড্রেনেজ ব্যবস্থার চরম অপ্রতুলতা রয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পানি জমে যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সব ধরণের যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার কবলে পড়তো যানবাহন। ​অন্যদিকে, মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের মাস্টারপাড়া-চড়পাড়া সড়কটির একটি বড় অংশ ধলিয়া খালের ভাঙনের মুখে পড়ে বিলীন হওয়ার উপক্রম হয়েছিল। যার ফলে ওই এলাকার বাসিন্দাদের যাতায়াত পুরোপুরি বিঘ্নিত হয়ে পড়েছিল।

​জনগণের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের উদ্যোগে সড়ক দুটির ক্ষতিগ্রস্ত অংশে ইটের সুরকি ফেলে তা চলাচলের উপযোগী করা হয়।

​সংস্কার কাজ চলাকালীন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু সংস্কারস্থল পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা।

​এ বিষয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, মানুষ যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। এই রাস্তায় প্রতিনিয়ত ছোট-বড় যানবাহন চলাচল করে এবং খানাখন্দের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। জনগণের এই চরম দুর্ভোগ ও কষ্ট লাঘব করতেই ব্যক্তিগত উদ্যোগে সড়ক দুটি সাময়িকভাবে সংস্কারের দায়িত্ব নিয়েছি।

​ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও চালকেরা। দীর্ঘদিনের দুর্ভোগের পর সড়কের এই জরুরি সংস্কারে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page