বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক
/ ৩৮ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক

বিশেষ প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১৭ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মো. সামাদ আলী বিশ্বাস (৬৮) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিমা গ্রামে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অভিযুক্ত সামাদ আলী বিশ্বাস ওই গ্রামের মৃত সাবদার আলী বিশ্বাসের ছেলে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে তরুণী নিজ বাড়িতে একা টিভি দেখছিল। তার বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী সামাদ আলী কৌশলে ঘরে ঢুকে তরুণীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় পার্শ্ববর্তী এক নারী টের পেয়ে চিৎকার করলে অভিযুক্ত বৃদ্ধ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তরুণীর পরিবার ভেড়ামারা থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত ২০২০) ১০(১৩) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। শুক্রবার অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page