
মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা, শোক মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম. এ. সালাম।
উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে একটি শোক মিছিল বের করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

