সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Headline
আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে নিয়মিতই বিভিন্ন এলাকায় ছুটে চলেন সংসদ সদস্য জননেতা আফজাল হোসাইন। রাজনৈতিক অর্থনীতিঃ বাংলাদেশের আমলাতন্ত্র বনাম রাজনৈতিক দৃঢ়তা বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা! মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য: দুর্ঘটনা ও যানজটের দায় কার???🚨 সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন
Headline
Wellcome to our website...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন
/ ৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর মর্যাদায়) নিযুক্ত হওয়ায় সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন এমপি-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের (ডিএসইউ) উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আসিফ মিজান।

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজান বলেন, “জননেতা জহির উদ্দিন স্বপন এমপি কেবল একজন ব্যক্তি নন, বরং একটি অনন্য প্রতিষ্ঠান। তিনি একাধারে অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ, কর্মনিষ্ঠ এবং মার্জিত রুচির একজন প্রাজ্ঞ ও সজ্জন ব্যক্তিত্ব। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাঁর মেধা ও নেতৃত্বের স্বাক্ষর আমরা অতীতেও দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তাঁর এই নিয়োগ অত্যন্ত সময়োপযোগী ও যথার্থ হয়েছে।”

উপাচার্য তাঁর বার্তায় গভীর আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, “জনাব জহির উদ্দিন স্বপন এমপি তাঁর ওপর অর্পিত এই নতুন ও দায়িত্বপূর্ণ পদে পূর্বের মতোই সাফল্যের আলো ছড়াবেন এবং দেশ ও জাতির অগ্রগতিতে এক অসামান্য অবদান রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।”

প্রফেসর ড. আসিফ মিজান নবনিযুক্ত রাজনৈতিক উপদেষ্টার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় এ গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর সর্বাঙ্গীণ ও নিরবচ্ছিন্ন সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page