মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড।
/ ৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:৩৩ পূর্বাহ্ন

কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড।

মোঃ আব্দুর রব মনসুর,
কাজিপুর উপজেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের কাজিপুরে নিয়ম না মেনে বালু উত্তোলন ও বিক্রির দায়ে তিনজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মাইজবাড়ী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৪), গান্ধাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কাওছার আহমেদ জিহাদ (৩৫) এবং একই গ্রামের আব্দুল আলীম (৫০)।সোমবার সকাল ১০টায় উপজেলার বিলচতল এলাকায় যমুনা নদীর ঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এ সময় যমুনা নদী থেকে নিয়ম ভেঙে বালু উত্তোলন ও বিক্রি করছিলেন সাদ্দাম হোসেন। পরে তাঁকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এরপর উপজেলার গান্ধাইল এলাকায় অভিযান চালিয়ে একই আইনে জিহাদ ও আব্দুল আলীমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page