মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Headline
পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার জাজিরায় তদন্তাধীন মামলায় ২ আসামি গ্রেপ্তার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা; বিএমএসএফের প্রতিবাদ
Headline
Wellcome to our website...
পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।
/ ১১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা
​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।
আবদুল্লাহ আল বিন জুবায়ের
​কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
​প্রতিবেশী দেশ নেপালের পাহাড়ি ঢল ও ভারতের গঙ্গা অববাহিকা বেয়ে আসা অতিরিক্ত পানির চাপে কুষ্টিয়ার দৌলতপুর অঞ্চলে পদ্মা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে দৌলতপুরের নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ জানান, পদ্মায় পানি বৃদ্ধির আশঙ্কা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসা সামগ্রী মজুদ রাখা হয়েছে।
​বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহা. রোকনুজ্জামান বলেন, আন্তঃসীমান্ত এই পরিস্থিতির প্রেক্ষাপটে পদ্মা নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে পানি উন্নয়ন বোর্ড সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির সুবেদার মো. মিজানুর রহমান, দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শুভগত বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. এমদাদুল হক টোকন এবং দৌলতপুর থানার প্রতিনিধি মোহাম্মদ জাহেদ খান। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
​নদী গবেষকদের মতে, নেপালের পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত বা ঢল ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ফারাক্কা ব্যারাজ পেরিয়ে বাংলাদেশের পদ্মা অববাহিকায় প্রভাব ফেলে। এই পানির চাপ সামলাতে প্রশাসনের এমন আগাম উদ্যোগ স্থানীয় মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্যোগকালীন সময়ে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং নদী তীরবর্তী মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত স্বেচ্ছাসেবক দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মতবিনিময় সভায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page