বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬
Headline
Wellcome to our website...
মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা
/ ৮ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়কের একটি বড় অংশ ধসে গিয়ে ডেবে যাওয়ায় যান চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী মানুষ ও পণ্যবাহী যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, নলডাঙ্গী ব্রিজটি গাংনী ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। পাশাপাশি রূপসা, কাচদিয়া ও গাংনী বাজার থেকে মাছ, শাকসবজি ও বিভিন্ন পণ্যবাহী ট্রাকও এ সড়ক দিয়ে চলাচল করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা নাজুক। সম্প্রতি সংযোগ সড়কের একটি বড় অংশ ধসে পাশের ঘেরের মধ্যে ডেবে গেছে। এতে ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে ঝুঁকি বেড়েছে। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে।

এলাকাবাসীর দাবি, ইতোমধ্যে এ স্থানে কয়েকটি পণ্যবাহী ট্রাক উল্টে পড়েছে। গরুবাহী একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে তিনটি গরু মারা গেছে বলেও তারা জানান। প্রতিদিনই কোনো না কোনো পণ্যবাহী ট্রাক কিংবা ইজিবাইক সড়কের ধসে যাওয়া অংশে আটকে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের নিচের মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে সড়কটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে কয়েক কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে হবে, ফলে সময় ও পরিবহন ব্যয় দুটোই বাড়বে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ধসে যাওয়া অংশের তথ্য সংগ্রহ করা হয়েছে। জরুরি বরাদ্দের মাধ্যমে সড়কটির স্থায়ী সংস্কারের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কারকাজ শুরু করে সড়কটি নিরাপদ করা হোক। এতে বড় ধরনের দুর্ঘটনা ও সম্ভাব্য প্রাণহানি এড়ানো সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page