সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Headline
নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। সরাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, আটক ১ বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪,  ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার দেবিদ্বারে ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত! এমপি সাঈদ আহমেদ আসলামকে সহকারী শিক্ষক সমাজের শুভেচ্ছা প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
Headline
Wellcome to our website...
সরাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, আটক ১
/ ৮ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

মোহাম্মদ মাসুদ, সরাইল :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে, এ অভিযোগে সোহান নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

 

জানা যায়, গতশনিবার রাতে চোরচক্রের সদস্যরা কার্যালয় থেকে চুরি করে নেওয়ার জন্য বিভিন্ন মালামাল গুছিয়ে রাখে।

রোববার সকালে সেগুলো কার্যালয় থেকে সরিয়ে নেওয়ার সময় উপজেলা পরিষদে আসা লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহানকে হেফাজতে নেয়।

 

সরাইল মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন বলেন, প্রায় এক বছর ধরে কার্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইল-নথি ও বিভিন্ন মালামাল চুরি হয়ে আসছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

তিনি জানান, আটক সোহান (২০)সরাইলের হালুয়াপাড়া এলাকার সফিকের ছেলে।

 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, এ ঘটনায় ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

মোহাম্মদ মাসুদ

সরাইল প্রতিনিধি

২৭/০৯/২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page