শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক হলেন সাংবাদিক বাগদাদ চৌধুরী
/ ৪ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার হেড অব ডিজিটালের বাগদাদ চৌধুরী।

‎‎কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জিটিভির কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক এদিনের জেলা প্রতিনিধি শাহ ইমরান।

‎মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

‎নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার মো. আলাউদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুল হক ও ডেইলি অবজারভারের ডিজিটাল প্রতিনিধি আনোয়ার হোসেন।

‎সহ-সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার বিশেষ প্রতিনিধি সালাউদ্দিন সোহেল। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন বিজয় টিভির প্রতিনিধি ম্যাক রানা ও বার্তাবাজার অনলাইনের স্টাফ রিপোর্টার সুমন আহমেদ সোহান।

‎‎এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন বৈশাখী টিভির ডিজিটাল প্রতিনিধি বিএম মহিউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার বার্তা প্রধান নাসরিন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার সেলিম সজীব এবং সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন দৈনিক পূর্বাশার ডেস্ক ইনচার্জ সাবিয়া সুলতানা।

‎কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জুয়েল খন্দকার, মাহবুবুল আলম আরিফ, সৈয়দ রাজিব ও শরীফ প্রধান।

‎সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক আজকের কুমিল্লার নির্বাহী সম্পাদক মাহবুব আলম বাবু, কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিক মামুন, কানাডা প্রবাসী সাংবাদিক মাজহারুল ইসলাম বিপুল, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু এবং সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ। এ ছাড়া আইন উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সুদীপ রায়।

‎

নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page