শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তায় এসআরবি-১০ এর সর্বোচ্চ প্রস্তুতি ও কার্যক্রম –
/ ১৯ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তায় এসআরবি-১০ এর সর্বোচ্চ প্রস্তুতি ও কার্যক্রম 
মোঃ কুতুব উদ্দিন ঢাকা
বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা-কে সামনে রেখে এসআরবি-১০ এর পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বী নাগরিকসহ সকল ধর্ম-বর্ণের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিরাপদ উৎসব নিশ্চিত করতে এসআরবি-১০ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে সকলে নির্বিঘ্নে, নিরাপদে এবং আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রাম কৃষ্ণ মিশন পূজা মন্ডপ ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করতঃ অদ্য ১৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত অনুমান ১৯.০০ ঘটিকার সময় এসআরবি-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাঃ আসাদুজ্জামান মহোদয় সাংবাদিকবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মত বিনিময় করেন।

এসআরবি-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় ইতোমধ্যে পূজাকে ঘিরে একটি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করেছে। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন’সহ সর্বমোট প্রায় ১৮৪১ টি পূজামণ্ডপ এবং এর আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন করা হয়েছে। সার্বক্ষনিকভাবে এসআরবি-১০ এর মোট ১৫ টি পিকআপ পেট্রোল, ২৮টি মোটরসাইকেল টহল এবং সাদা পোশাকের সদস্যরা দায়িত্ব পালন করছে। এছাড়াও এসআরবি-এর প্রশিক্ষিত কমান্ডো, বোম ডিসপোজাল ইউনিট ও ড্রোন টিম এলাকাভিত্তিক সার্বক্ষণিক নজরদারি করছে। টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে, বিশেষ করে পূজামণ্ডপের আশেপাশে সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে। যে কোন প্রকার বিশৃঙ্খলা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে স্ট্রাইকিং ফোর্স সর্বদা নিয়োজিত রয়েছে এবং পূজামণ্ডপ সংলগ্ন স্থানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের দিনে আমাদের নৌ টহল কার্যক্রম পরিচালনা করা হবে।

এসআরবি-১০ এর গোয়েন্দা শাখা স্থানীয় পূজা কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করছে এবং সম্ভাব্য হুমকি চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, সাম্প্রদায়িক উসকানি প্রদান বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি-১০ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিকভাবে কাজ করছে।

এবারের দুর্গাপূজায় এসআরবি-১০ কেবল নিরাপত্তা নয়, বরং মানবিক সহায়তা ও জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করছে। পূজামণ্ডপে আগত নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মণ্ডপ এলাকায় জরুরি সেবা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসআরবি-র সদস্যরা নিয়মিতভাবে মণ্ডপ পরিদর্শন করছেন, দর্শনার্থীদের সঙ্গে কথা বলছেন এবং যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা প্রদান করছেন।

এছাড়াও, যানজট ও জনসমাগমকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলা রোধে ট্রাফিক ব্যবস্থাপনায় স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে এসআরবি-১০ সমন্বয় করে কার্যকরী ভূমিকা রাখছে। পূজার সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয়, সেজন্য এসআরবি-১০ এর ভ্রাম্যমাণ আদালত ও মোবাইল টিমও প্রস্তুত রয়েছে।

এসআরবি-১০ মনে করে, ধর্মীয় উৎসব শুধুই একটি নির্দিষ্ট গোষ্ঠীর উদযাপন নয়, বরং এটি বাংলাদেশের বহুজাতিক ও বহুধর্মীয় সমাজের ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। সেই লক্ষ্যে এসআরবি-১০ এর প্রতিটি সদস্য প্রতিশ্রুতিবদ্ধ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছে। সকল নাগরিকের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা নিশ্চিত করা সম্ভব।

পরিশেষে, এসআরবি-১০ পূজামণ্ডপে আগত সকল দর্শনার্থী, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমরা আশা করি, আপনাদের সহযোগিতায় এই উৎসব হয়ে উঠবে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত এবং বাংলাদেশের ঐক্যবদ্ধ সংস্কৃতির প্রতিফলন।

শারদীয় দুর্গাপূজা হোক নিরাপদ, আনন্দময় ও সম্প্রীতিময়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page