বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
দেবিদ্বারে মাদক সেবনের অপরাধে একজনের ৩০ দিনের কারাদণ্ড
/ ১৮ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সাইফুল ইসলাম ফাহাদ।।।

কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন করে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মো. ইসমাইল নামে এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২০ অক্টোবর রোজ মঙ্গলবার উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন দেবিদ্বারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত মো. ইসমাইল জাফরাবাদ গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাদকমুক্ত সমাজ গঠন, পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানোহয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page