শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় বিজিবি ও পুলিশের পৃথক অভিযান, গাঁজাসহ গ্রেফতার ৯
/ ৭ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণপাড়ায় বিজিবি ও পুলিশের পৃথক অভিযান, গাঁজাসহ গ্রেফতার ৯
নিজস্ব প্রতিবেদক।।
​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির পৃথক পৃথক অভিযানে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ বস্তা ভারতীয় চাল উদ্ধারসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামি, চুরির মামলার আসামি এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের আসামিরা রয়েছেন।
​পুলিশ সূত্র জানায়, ২২ ও ২৩ অক্টোবর উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।
​অভিযানের বিবরণে জানা যায়, গত ২২ অক্টোবর শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী এলাকায় সীমান্ত পিলার ২০৫৮ এর কাছে বিজিবি অভিযান চালিয়ে নরসিংদী সদরের দড়িগাজীর গাঁও এলাকার মোঃ শাকিলকে (২৭) ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। একই দিনে শশীদল রেলস্টেশন সংলগ্ন জামাল মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে পুলিশ ৪ বস্তা পরিত্যক্ত ভারতীয় চাল উদ্ধার করে।
​এদিকে ২৩ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে চুরির মামলায় জড়িত সন্দেহে মাধবপুর ইউনিয়নের মনগোছ এলাকার মোঃ মোস্তফা (৩১) ও ষাইটশালা এলাকার আবুল কাশেমকে (২৫) গ্রেফতার করা হয়।
​পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি জান্নাতুল ফেরদাউস ও জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ আনোয়ার হোসেনকে (৩২) গ্রেফতার করে পুলিশ।
​এ ছাড়া ২৩ অক্টোবর মাদক সেবনের অপরাধে শশীদলের শাকিল মিয়া (৩০), রানীগাছের রবিউল চৌধুরী (২৪), তিতাসের কদমতলীর মোঃ হাসান (৪৭) এবং বাড়ানী এলাকার মোঃ খলিলুর রহমানকে (৩০) সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page