সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline
শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে অসহায় ১৭৬৩জন পরিবারের মাঝে টিসিবির পণ্য  বিতরণ।
/ ৩৬৮ Time View
Update : রবিবার, ২ জুন, ২০২৪, ৯:৫০ পূর্বাহ্ন

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে অসহায় ১৭৬৩জন পরিবারের মাঝে টিসিবির পণ্য  বিতরণ।

মিন্টু কান্তি নাথ রাজস্থলী (রাঙামাটি)প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলীতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসাবে রবিবার  ( ১ জুন  ) রাজস্থলী  উপজেলাধীন  ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া  প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙনে  ১ হাজার ৭ ৬৩জন  টিসিবি কার্ডধারী পরিবারের   মাঝে টিসিবির  পণ্য তুলে দেওয়া হয়েছে।
ঘিলাছড়ি ইউনিয়ন এর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা টিটু চৌধুরী ও ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান এর প্রতিনিধি ৭ নং ওয়ার্ডের সদস্য জয়নুল তালুকদার  সহ উপস্থিত থেকে কার্ডধারীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন। এসময়, টিসিবির ডিলার জিকো বড়ুয়া, মহিলা সদস্যা রোজি মালা তনচংগ্যা  উপস্থিত ছিলেন।
রাজস্থলী  উপজেলা( ভারপ্রাপ্ত)  প্রকল্প বাস্তবায়ন কমকর্তা শফিকুল ইসলাম  জানান,  ৪৭০ টাকার বিনিময়ে প্রতিজন কার্ডধারীকে ৫ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার তেল  তুলে দেওয়া হয়েছে। অন্য দুইটি ইউনিয়নে পর্যায়ক্রমে টিসিবি পণ্য বিতরণ করা হবে।রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র টি, সি,বি বিতরণে সন্তোষ প্রকাশ করে বলেন, আমি দেখেছি সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টিসিবি পণ্য নিয়ে যাচ্ছে জনসাধারণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page