শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
রানীশংকৈলে উপজেলা পরিষদে বিদায় ও নবনির্বাচিত চেয়ারম্যান গনের বরণ :
/ ৩৮৮ Time View
Update : রবিবার, ৯ জুন, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন

রানীশংকৈলে উপজেলা পরিষদে বিদায় ও নবনির্বাচিত চেয়ারম্যান গনের বরণ :

জেলা প্রতিনিধি মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৯জুন রবিবার বিকালে উপজেলা হলরুমে উপজেলা পরিষদের পুরাতন চেয়ারম্যানদের বিদায় ও নবনির্বাচিত চেয়ারম্যানদের বরন করা হয়।
বরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে নবনির্বাচিত চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব বলেন, সরকারি দপ্তরের কর্মকর্তারা সঠিক ভাবে দার্য়িত্ব পালন করলে জনগনের সকল প্রকার প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। বিশেষ করে হাসপাতাল, উপজেলা প্রকৌশলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ভ’মি অফিস ও কৃষি অফিস। এগুলোতে জনগণের অনেক চাহিদা থাকে তা নিয়ম অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন আমার কোন চাওয়া পাওয়া নেই আপনাদের সেবা করাই আমার মুল লক্ষ্য। আমি বিপ্লব সারা জীবন আমি বিপ্লব হিসাবে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।
অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎতের ডিজিএম নেজামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভাইসচেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইসচেয়ারম্যান শারমিন আক্তার। বিদায়ী ভাইসচেয়ারম্যান শেফালী বেগম,জেলা পরিষদের সদস্য আব্দুল বাতেন স্বপন, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ এলবাট, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ নবাব আলী ও মহাদেব বসাক,সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম,কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, জিতেন্দ্র নাথ বর্ম্বন,মতিউর রহমান,আবুল কাসেম,আঃ বারি,মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক আলী,উপজেলা জাতীয় পাটির আহŸায়ক জাহাঙ্গীর আলম,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সহ সভাপতি হুমায়ুন কবির। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মি,দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page