বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Headline
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
Headline
Wellcome to our website...
কুমিল্লা রিজিয়নের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
/ ৪২৮ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪, ৪:০১ অপরাহ্ন

সাইফুল ইসলাম ফাহাদ, স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার (৫ জুন ২০২৪) দুপুর আড়াই টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের মাসিক কল্যাণ সভা, ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রথমে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি একে একে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শ্রবণ পূর্বক ফোর্সের সার্বিক কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে ট্রাফিক ব্যবস্থাপনা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম সংশ্লিষ্ট বিষয়ে একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখেন এবং বাংলাদেশের লাইফ লাইন বলে খ্যাত ঢাকা চট্রগ্রাম মহাসড়কসহ কুমিল্লা রিজিয়নের অন্যান্য আঞ্চলিক মহাসড়ক সমূহের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং মে ২০২৪ মাসে সংঘটিত অপরাধ গুলোর বিস্তারিত পর্যালোচনা পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ময়নামতি হাইওয়ে থানা মে ২০২৪ মাসে কুমিল্লা রিজিয়নের ২২ থানার মধ্যে প্রসিকিউশন দাখিল, আলামত নিষ্পত্তি, সড়ক দুর্ঘটনার মামলা তদন্ত ও ট্রাফিক ব্যবস্থাপনায় প্রথম স্থান অর্জন করায় কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদারকে ভাল কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অন্তর্গত ২২ থানার অফিসার ইনচার্জ বৃন্দ, সাব ইন্সপেক্টর, এএসআই ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্য

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page