বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় ৪০ বোতল স্কাফ সিরাপসহ দুইজন আটক
/ ১২ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় ৪০ বোতল স্কাফ সিরাপসহ দুইজন আটক

 

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই মো. রফিক ও এএসআই ইমরান আহমেদসহ পুলিশের একটি দল হরিমঙ্গল-বাসতলী সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ৪০ বোতল স্কাফ সিরাপসহ দুইজনকে আটক করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের বক্তব্য:

তিনি বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page