শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন অভিনেতা টুটুল চৌধুরী
/ ৪৪৮ Time View
Update : রবিবার, ৯ জুন, ২০২৪, ৫:২৭ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন অভিনেতা টুটুল চৌধুরী

অতিরিক্ত পরিচালক থেকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন অভিনেতা খাইরুল আলম টুটল চৌধুরী।

রোববার বাংলাদেশ ব্যাংক থেকে টুটুল চৌধুরীকে পরিচালক পদে পদোন্নতি পত্র দেওয়া হয়েছে।

১৯৯৯ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছিলেন টুটুল চৌধুরী। এরপর তিনি উপ-পরিচালক, যুগ্ম পরিচালক, অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এখন তিনি পঞ্চম পদন্নোতি পেয়ে পরিচালক হয়েছেন।

টুটুল চৌধুরী বলেন, ছোটবেলা থেকে প্রয়াত আবদুল্লাহ আল মামুন ভাইয়ের থিয়েটারে যুক্ত ছিলাম। ব্যাংকে চাকরি করলেও অভিনয়টা নেশার মতো। সবসময় অফিস থেকে অনুমতি নিয়ে অভিনয় করেছি। তাছাড়া ছুটির দিনে বিশ্রাম না নিয়ে শুটিং করেছি। এই দুইটা মেইনটেইন করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, এখনো করে যাচ্ছি।

প্রায় পাঁচ শতাধিকেরও বেশি নাটকে অভিনয় করেছেন টুটুল চৌধুরী। একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘কানামাছি’ সিনেমা। বর্তমানে বকুলপুর, প্রবাসী পরিবার, জাদুনগরসহ আরো একাধিক সিরিয়ালে অভিনয় করে যাচ্ছেন টুটুল চৌধুরী।

জেলা প্রতিনিধি মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page