বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
চাটখিলে ইউআইটিআরসিই এর আয়োজনে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়ক সেমিনার
/ ৩৬৪ Time View
Update : শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৭:১৬ পূর্বাহ্ন

চাটখিলে ইউআইটিআরসিই এর আয়োজনে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়ক সেমিনার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
এমরান হোসেন সোহাগ

নোয়াখালীর চাটখিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধাদের নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), ব্যানবেইস চাটখিল এর আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে সেমিনারটি। চাটখিল ইউআইটিআরসিই, ব্যানবেইস এর সহকারী প্রোগ্রামার মোঃ জহির উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন।

এছাড়াও স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভ নিয়ে সেমিনারে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ জুনাইদ আলম, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শিক্ষকদের করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্যা চৌধুরী।

উন্মুক্ত আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজব্যবস্থা গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। এসময় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তারা উল্লেখ করেন।

সেমিনারে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপনার সময় চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সরকারের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেণ। এসময় তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গঠনের প্রথম স্তম্ভ স্মার্ট নাগরিক তৈরি। আর এই স্মার্ট নাগরিক তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে হবে।’ এসময় তিনি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ল্যাঙ্গুয়েজ ও ডিবেট ক্লাবকে সক্রিয় করার পাশাপাশি নির্দিষ্ট বয়সের পর শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার সচেতন করার বিষয়ে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সেমিনারে আরো বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচএম আলী তাহের ইভু। উপজেলার শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসার ৪০ জন প্রতিষ্ঠান প্রধান সেমিনারটিতে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page