শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
সাতক্ষীরা শহীদ আসিফ চত্বর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্র-জনতা
/ ২৭৪ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৭:১১ অপরাহ্ন

সাতক্ষীরা শহীদ আসিফ চত্বর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্র-জনতা

স্টাফ রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে সাতক্ষীরাতে বিভিন্ন মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে সাধারণ মানুষকে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বুধবার (০৭ আগস্ট) সকালে সাতক্ষীরাতে শহীদ আসিফ চত্বর মোড়ে ও সাতক্ষীরাতে বিভিন্ন মোড়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে,পাঁচটি মোড় ঘুরে দেখা যায়, সীমিত পরিসরে হলেও অনেকটা স্বাভাবিকভাবে চলছে গণপরিবহনসহ অন্যান্য যানবাহন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন।

কেউ পানি এনে দিচ্ছেন তাদের, কেউবা আইসক্রিম। তাদের প্রচেষ্টা পাঁচটি মোড়ে যানবাহন চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।

ট্রাফিকের কাজ করা নাইমুল রহমান নামে এক শিক্ষার্থী সঙ্গে কথা হয় সাতক্ষীরা শহীদ আসিফ চত্বর মোড়ে। তিনি একটি সাইবার ক্রাইমে কাজ করেন। অফিস বন্ধ থাকায় এখানে এসে ট্রাফিকের কাজ করছেন।

তিনি বলেন, এখন যেহেতু ট্রাফিক নেই, তাই সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য সকাল ৮টা থেকে এখানে যানবাহন নিয়ন্ত্রণ করছি। মানুষের জন্য এ কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এদিকে সকাল থেকে নগরীর কোথাও কোনো ট্রাফিক, পুলিশ বা ব্যারিকেড দেখা যায়নি। সীমিত পরিসরে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন।###

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page