শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় চিকিৎসক পরিচয়ে রোগী দেখার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক একজন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ। নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা।
Headline
Wellcome to our website...
ভেড়ামারা থানা থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরি, হতবাক পুলিশ ও জনতা
/ ১৪৩ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৩:৫১ অপরাহ্ন

ভেড়ামারা থানা থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরি, হতবাক পুলিশ ও জনতা

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা থানার গ্যারেজ থেকে পুলিশের তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এমন খবরে হতবাক পুলিশ ও সাধারণ জনতা। এই নিয়ে চলছে আলোচনা-সমালোচনাও।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়া হয়। গাড়িগুলোর মালিকরা হলেন, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলামিন, কনস্টেবল সোহেল ও মাসুদ। তারা থানার গ্যারেজে মোটরসাইকেল রেখে কাজ করছিলেন। কাজ শেষে ফিরে দেখতে পান মোটরসাইকেল ৩টি নেই।

মোটরসাইকেলের ঘাড় লক করা থাকলেও চোর দলের সদস্যরা আনলক করে তাদের ১৫০সিসির বাজাজ পালসার ব্র্যান্ডের তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম জানান, পুলিশই এখন অপরাধীদের টার্গেটে পরিণত হয়েছে। অথচ পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। থানা কম্পাউন্ড থেকে একই সময় ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা খুবই চিন্তার বিষয়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ চেক করে অভিযান শুরু করেছে। দ্রুতই আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page