বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
শাহজাদপুরে অটোবাইক ছিনতাই এর মূল হোতাসহ গ্রেফতার ৬
/ ২০৪ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৩:১৬ অপরাহ্ন

শাহজাদপুরে অটোবাইক ছিনতাই এর মূল হোতাসহ গ্রেফতার ৬

মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের শাহজাদপুরে,শাহজাদপুর থানা অভিযান চালিয়ে যাত্রী বেশে অটোবাইক এর ছিনতাইকারীসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পরে গ্রেফতারকারীদের আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়।

মঙ্গলবার ১২ ই নভেম্বর সকাল১১ টার দিকে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী সাংবাদিকদের কে জানান, গ্রেফতারকৃত আসামীরা শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী থেকে একটি অটো বাইককে যাত্রী বেসে গাড়িতে ওঠে।

এরপর চালক সানোয়ার কে জুসের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে চালক কে খাইয়ে দেয়। তারপর চালক অজ্ঞান হয়ে যায়। আসামীরা চালককে অজ্ঞান অবস্থায় একটি জঙ্গলে ফেলে রেখে দেয়। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় চালকের বোন সাবানা খাতুন থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। জেলা পুলিশ সুপার এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামানের সহযোগিতায়
ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার রাতে পৌর এলাকার মনিরামপুর আবাসিক হোটেল সিরাজ প্লাজা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হল উত্তরবঙ্গের অটোবাইক ছিনতাইকারী চক্রের মাষ্টার মাইন্ড রংপুর জেলা মিঠাপুকুর খোলাসপুর গ্রামের সাত্তারের ছেলে আশরাফুল মিয়া (৩০) তার সহযোগী নীলফামারী জেলার মন্টু মিয়ার ছেলে শামীম (৩৫) এদের বিরুদ্ধে ১৬টি জেলায় বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃত রা তথ্যের ভিত্তিতে ছিনতাই কারীদের সাথে জড়িত শাহ আলম (৩৫) আবু সাইদ (৪৪) জুলমত আলী (৪২) ও জিয়াউর রহমান জিয়াকে আটক করে সেইসাথে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটো বাইক উদ্ধার করে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page