বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Headline
রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন। কৃষক কার্ড শুভ উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার নওশাদ জমির। কুমিল্লা দেবিদ্দার ও মুরাদনগর মাদকের স্বর্গরাজ্য” হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক, থানায় অভিযোগের পাহাড়; সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
Headline
Wellcome to our website...
মণিরামপুরে বাঁশের তৈরি মোড়া জুড়ি তৈরি করে সংসার চলে ২৭০ পরিবারের
/ ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৬:২২ পূর্বাহ্ন

মণিরামপুরে বাঁশের তৈরি মোড়া জুড়ি তৈরি করে সংসার চলে ২৭০ পরিবারের

সাব্বির হাসান স্টাফ রিপোর্টার:
গ্রাম বাংলার ঐতিহ্য ক্ষুদ্র কুটির শিল্প বাঁশের তৈরি মোড়া,দোলনা ও জুড়ি তৈরি করে সংসার চলে ২৭০ পরিবারের। যশোরের মনিরামপুরে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা গ্রামের দাস পাড়ায় বৃদ্ধ নারী পুরুষ সবাইকে এই মোড়া তৈরি করতে দেখা যায়। জানতে চাইলে কয়েকজন জানান আমাদের পূর্ব পুরুষ যুগ যুগ ধরে এই কাজের সাথে জড়িত।আমারাও সেই ধারাবাহিকতায় গ্রাম বাংলার ঐতিহ্য ক্ষুদ্র কুটির শিল্প বাঁশের তৈরি মোড়া দোলনা জুড়ি তৈরি করে আসছি। তবে বর্তমানে প্লাস্টিকের চেয়ার ঘরে ঘরে থাকায় বাঁশের তৈরি মোড়া দোলনার চাহিদা অনেক কমেছে। এইজন্য আমরা এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা কামনা করছি। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিটি বাড়িতে তৈরি হচ্ছে এই মোড়া ও বাঁশের জুড়ি। কথা হয় মিলন দাস,দিলীপ দাস, ও গনেষ দাসের সাথে তাঁরা জানান এই মোড়া তৈরি করতে আমাদের অনেক কষ্ট সময় শ্রম দিতে হয়।গ্রামে গ্রামে ঘুরে বাঁশ কিনে বাড়িতে এনে সুন্দর করে পরিষ্কার করে রং করে পরিবারের সবাই মিলে এটা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে হাকারি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। তবে আমরা এইগুলো তৈরি করতে যে পরিমাণ কষ্ট শ্রম দিই সেই অনুযায়ী পারিশ্রমিক হয় না। এইভাবে চলতে থাকলে গ্রাম বাংলার ঐতিহ্য ক্ষুদ্র কুটির শিল্প মনে হয় আস্তে আস্তে মনে হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page