রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
কার্যক্রম নিষিদ্ধ দেবিদ্বার উপজেলা যুবলীগ নেতা সেলিম সরকার গ্রেফতার
/ ৪৩ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ দেবিদ্বার উপজেলা যুবলীগ নেতা সেলিম সরকার গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক।।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলা যুবলীগ নেতা বিশিষ্ট ঠিকাদার ব‍্যবসায়ী হাজী মো. সেলিম সরকারকে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিলে অর্থযোগানদাতা অভিযোগে নাশকতা মামলায় গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের পূর্বক শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়েছে।

হাজী মো. সেলিম সরকার(৫৫) দেবিদ্বার পৌরসভার দেবিদ্বার গ্রামের উত্তরপাড়া সরকার বাড়ির মৃত: আব্দুল মতিন সরকার(মতিন মেম্বার) এর ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ও সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর আস্থাভাজন ছিলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, মিটিং ও নাশকতা কর্মকান্ডে অর্থযোগানদাতা হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায় গত বছরের ৩১ অক্টোবর বেলা সোয়া ২ টায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ, দেবিদ্বার উপজেলার ভাণী ইউনিয়নের আতাপুর বাজার এলাকার মহসড়কের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের ১০/১৫ জন সক্রিয় সদস্য সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে। ওই মামলার অন‍্যতম অভিযুক্ত সেলিম সরকার।

দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাবুল জানান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের সরকার বিরোধী বিভিন্ন মিছিল ও নানা অপরাধ সংগঠনের সাথে সেলিম সরকারের জড়িত থাকার প্রমান ভিডিও ফুটেজে ও তদন্তে পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page