শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
দু:স্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের মাঝে বিজিবি’র আর্থিক অনুদান
/ ১৪৫ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১:৩৮ অপরাহ্ন

দু:স্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের মাঝে বিজিবি’র আর্থিক অনুদান

খাগড়াছড়ি প্রতিনিধি: মোঃ জসিম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া

সীমান্ত রক্ষার পাশাপাশি পাহাড়ের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে নানামুখী জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির ২৩, যামিনীপাড়া ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় দু:স্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থসহ বিভিন্ন অনুদান প্রদান করেছে বিজিবি।

বুধবার (১১ ডিসেম্বর) ২৩, যামিনীপাড়া ব্যাটালিয়নের আওতাধীন দু:স্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থ, শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান করেন ২৩, যামিনী পাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি।

মানবিক সহায়তার অংশ হিসেবে লক্ষী রানী ত্রিপুরাকে ঢেউটিন, সিংহপাড়া শাহ্ সূফি আবদুল গণি হাফেজিয়া মাদ্রাসার ঘর নির্মানের জন্য ঢেউটিন প্রদান করা হয়। লক্ষী নারায়ণ মন্দির সংস্কারের জন্য নগদ আর্থিক অনুদান এবং তবলছড়ি ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্রছাত্রীদের ১ম ও ২য় বর্ষ এবং দাখিল পরীক্ষার ফরম ফিলাপের জন্য শিক্ষা সহায়তা, ক্রীড়া সামগ্রীসহ অনুদান বিতরণ করা হয়। একই সময় যামিনীপাড়া বেলাল পোষ্ট জামে মসজিদের অযুখানা সংস্কারের জন্য আর্থিক অনুদান এবং চিকিৎসা সহায়তা ছাড়াও ৬টি মাদ্রাসায় ৪৫০ কেজি চাল বিতরণ করা হয়।

যামিনী পাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির বলেন, বিজিবি বরাবরই দু:স্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর আওতায় নানামুখী কর্মকান্ড পরিচালনা করছে। ভবিষ্যতেও এ কর্মকান্ড অব্যাহত থাকবে।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page