বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
আইন শৃঙ্খলা বিষয়ে মন্দির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন,ওসি আনছারুল করিম
/ ২২৮ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ২:৫৫ অপরাহ্ন

আইন শৃঙ্খলা বিষয়ে মন্দির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন,ওসি আনছারুল করিম। 

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ও চিৎমরম ইউনিয়ন এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া সার্বজনীন শ্রীশ্রী শিব  মন্দিরের পরিচালনা কমিটি  সাথে মতবিনিময় করেছেন চন্দ্রঘোনা  থানার ওসি আনছারুল করিম।
বুধবার  (১৪ আগস্ট) সকালে থানাতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ওসি আনছারুল করিম গণমাধ্যমকে  বলেন,দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সংখ্যালঘুদের ঘর-বাড়ি ও মন্দিরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে থানা এলাকার সকল মন্দিরের সভাপতি,সম্পাদক সহ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের  সাথে আজকে আমরা  মতবিনিময় করলাম। এসময় মন্দির কমিটির প্রতিনিধিরা জানান যে,কাপ্তাই থানার রাইখালী ও চিৎমরম ইউনিয়ন এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন  এর  কোথাও কোন মন্দিরে বা কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কোন সম্পত্তিতে হামলার কোন ঘটনা ঘটেনি। দিন ও রাতে সার্বক্ষণিক যেকোনো প্রয়োজনে থানায় যোগাযোগ কারার জন্য বলা হয়েছে।  এসব এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মতবিনিময় সভায়  রাজস্থলী উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ও বাঙালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশন পরিচালনা কমিটির  সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, চিৎমরম মা  সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির    সভাপতি  সমলেন্দু বিকাশ দাশ,   সাধারণ সম্পাদক ডা:   রতন বিশ্বাস, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু, বাঙ্গালহালিয়া বাজার শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী, রাইখালী শ্রী শ্রী লোকনাথ মন্দির ও সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি সুবর্ণ ভট্টাচার্য, বাঙ্গালহালিয়া আবাসিক শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয় লাল দত্ত সহ
বিভিন্ন  মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page