বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
/ ৯ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:২০ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর মানবিক উদ্যোগে এক ঘণ্টায় প্রতিবন্ধী ভাতার কার্ড পেল ক্যানসার আক্রান্ত শিশু সাজিদ

মো. এমদাদুল সরকার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস মধ্যপাড়া এলাকার অটোরিকশাচালক হালিম মিয়া ও গৃহিণী স্বপ্না বেগম দম্পতির ছয় মাস বয়সী ছেলে সাজিদ। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে শিশুটি। বর্তমানে এক চোখবিহীন সাজিদ রেটিনোব্লাস্টোমা (চোখের ক্যানসার) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এমন অবস্থায় মানবিক উদ্যোগ নিয়ে শিশুটির পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
বুধবার (২৪ জুন) দুপুরে ইউএনওর কার্যালয়ে ডেকে এনে মাত্র এক ঘণ্টার মধ্যে সাজিদের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান করা হয়। একই সঙ্গে পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় এবং শিশুটির চিকিৎসার জন্য সরকারি আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, গণমাধ্যমে শিশুটির বিষয়ে জানতে পেরে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সাজিদ যেন সরকারি সুযোগ-সুবিধার আওতায় আসে এবং তার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে পরিবারটি প্রয়োজনীয় সহায়তা পায়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
সাজিদের বাবা হালিম মিয়া জানান, ছেলের বয়স যখন তিন মাস, তখন তার চোখে অস্বাভাবিকতা ধরা পড়ে। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা নিশ্চিত করেন, সে চোখের ক্যানসারে আক্রান্ত। এরপর থেকে নিয়মিত চিকিৎসা চলছে।
বর্তমানে চট্টগ্রাম চক্ষু চিকিৎসালয় ও প্রশিক্ষণ কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সাজিদের কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, সময়মতো চিকিৎসা সম্পন্ন করা গেলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে আমরা চরম আর্থিক সংকটে পড়েছি।
হালিম মিয়া বলেন, আমি একজন অটোরিকশাচালক। সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসার খরচ বহন করা খুবই কঠিন হয়ে পড়েছে। এমন সময়ে ইউএনও মহোদয় যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তা আমাদের জন্য অনেক বড় স্বস্তি ও অনুপ্রেরণা।
স্থানীয়দের মতে, অসহায় একটি পরিবারের পাশে প্রশাসনের এমন দ্রুত ও মানবিক উদ্যোগ সরকারি সেবার ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page