মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
আন্দোলনকারী বাবুকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কুষ্টিয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা আশা গ্রেপ্তার আবদুল্লাহ আল বিন জুবায়ের
/ ৩০১ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১:৫১ অপরাহ্ন

আন্দোলনকারী বাবুকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কুষ্টিয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা আশা গ্রেপ্তার
আবদুল্লাহ আল বিন জুবায়ের
কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারী বাবুকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও মারপিট করে হত্যার ঘটনা ঘটে। এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা আশাকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া ক্যাম্পের র‍্যাব। গতকাল শনিবার (২৪ আগস্ট) রাতে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়ার আড়ংয়ের সামনে রাস্তার উপর আন্দোলনকারী বাবুকে এলোপাথাড়িভাবে মারপিট ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাইসুল হক বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০/৫০ জনকে। নিহত বাবু কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের শালদহ এলাকার মৃত নওশের আলীর ছেলে। বাবু পেশায় স্বর্নকার ছিলেন। এ হত্যা মামলার হুকুমের আসামি করা হয়েছে-কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলীকে। স্বর্ণকার বাবু হত্যা মামলার বাদী রাইসুল হক এজাহারে উল্লেখ করেছেন, আমি কুষ্টিয়া সরকারী কলেজে ডিগ্রী ৩য় বর্ষে পড়াশুনি করি। গত ১৭ জুলাই হতে আমি, বাবু (নিহত) সহ অনেক লোকজন কোটা বিরোধী আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে কুষ্টিয়া শহরের বিভিন্নস্থানে মিছিল করে আসিতেছিলাম। ৫ আগস্ট অসহযোগ আন্দোলনে অংশ গ্রহণ করে বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে বকচত্বরে অবস্থানকালে আসামীরা হাতে দেশীয় অস্ত্র, লাঠি-সোঠা ও ধারালো চাপাতি নিয়ে আমাদের পথরোধ করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page