বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা
/ ৬৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা

সিনিয়র রিপোর্টারঃ মোঃ রাকিবুল ইসলাম মিঠু।

জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির উদ্যোগে রবিবার ১৯শে জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা উত্তরা উত্তর মেট্রো রেল সংলগ্ন মেট্রো ফুট কোড রেস্টুরেন্টে সন্ধ্যা ভোজ, পরিচিতি সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঢাকা বিমানবন্দর থানা কমিটি এর অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমান বন্দর থানা কমিটি এর সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি ও মানবতাবাদী কর্মকাণ্ডের উদ্যোক্তা সাংবাদিক মোঃ রাকিবুল ইসলাম মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিমানবন্দর থানা কমিটির উপদেষ্টা মোহাম্মদ মোরশেদ মজুমদার এবং সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পত্র, পত্রিকার গণমাধ্যম কর্মী।

অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন , ঢাকা বিমানবন্দর থানা কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন , তিনি বক্তব্যে বলেন , জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠার শুরু থেকেই সাংবাদিক সমাজকে বৈষম্যহীন একক প্লাটফর্মে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সাংবাদিকতার প্রকৃত শক্তি তখনই পরিপূর্ণ হয় যখন তা ঐক্য , অধিকার ও মানবিকতার সাথে যুক্ত হয়। সাংবাদিকতা কেবল একটি পেশা নয় , এটি সমাজ পরিবর্তনের অবিচল শক্তি এবং মানবতার রক্ষাকবচ। সাংবাদিকতার আসল সত্যিই হলো সত্য লিখন, আর সত্যের শক্তি হলো মানবতার সুরক্ষা ।

বক্তব্য পেশ করেন, কমিটির উপদেষ্টা, মোহাম্মদ মোরশেদ মজুমদার। সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি দেবাশীষ রায় , সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন বেগ , সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবু হাসান রাজ , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর গনি , তিনি তাহার বক্তব্য বলেন , জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ বছরের পথ চলা আমাদের সামনে এক অনন্য ইতিহাস তুলে ধরেছে। ১৯৮২ সালের কমলাপুরের জোনাকীর্ণ সমাবেশ থেকে শুরু হওয়া এই যাত্রা আজ কয়েক হাজার সদস্যের শক্তি শালী পরিবারের রূপ নিয়েছে । মরহুম আলতাফ হোসেন তার দূরদর্শী চিন্তা, অক্লান্ত পরিশ্রম এবং বৈষম্যহীন প্লাটফর্ম গড়ে তোলার অঙ্গীকার সাংবাদিক সমাজ কে দিয়েছে দৃঢ় ভিত্তি। তিনি বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয় , এটি মানবাধিকারের প্রহরী। সত্য কথা প্রকাশ , মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতাই পেশা গত পথের মূল ভিত্তি। তিনি ঢাকা বিমানবন্দর থানা কমিটির নেতৃবৃন্দ , সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য বদ্ধতা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সন্ধ্যা ভোজে খানাপিনা শেষে কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page