বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
আন্দোলনে নিহত ছাত্র আসিফের কবর জিয়ারত করলেন সাবেক এমপি হাবিব
/ ২৩১ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০২ অপরাহ্ন

আন্দোলনে নিহত ছাত্র আসিফের কবর জিয়ারত করলেন সাবেক এমপি হাবিব

স্টাফ রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হন নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফ হাসান।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নিহত আসিফ হাসানের কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে আসিফ হাসানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারাত ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নগদ ৩৫ হাজার টাকা তুলে দিয়েছেন তিনি।

তিনি বলেন, ছাত্র জনতা তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে ফ্যাসিবাদী হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছে এজন্য তাদেরকে স্যালুট জানাই।

দীর্ঘ ১৫ বছর যাবত দেশনেত্রী খালেদা জিয়া মুভ করেছেন তাকেও কারাগারে নিক্ষেপ করা হয়। আমাদের প্রাণ প্রিয় নেতা তিনবারের প্রধানমন্ত্রী তাকেও ছাড় দেইনি। তাকেও চিকিৎসা পর্যন্ত দেয়নি এই সরকার জালেম সরকার। আমাদের নেত্রীকে অসুস্থ করে রেখেছিল। তারপর তারেক রহমানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের ছাত্র-যুবক জনতা যুদ্ধ করেছে। তাতেও বহুৎ ছাত্র জনতা নিহত হয়েছে শহীদ হয়েছে।

মোঃ হাবিবুল ইসলাম হাবিব বলেন, সর্বশেষ এই ছাত্ররা তাজা রক্ত দিয়ে মুক্ত করেছে। তার জন্য আমরা কৃতজ্ঞ তাদেরকে শ্রদ্ধা জানাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদেরকে শহীদ হিসাবে আমি ঘোষণা করছি। আমি সরকারের কাছে দাবি জানাই শহীদ আসিফের নামে আমরা যদি কিছু করতে পারি। আজ থেকে এই রাস্তার নাম বীরশ্রেষ্ঠ আসিফ হিসেবে ঘোষণা দিয়ে গেলাম। আমাদের বলার কিছু নেই ভাষা ও নেই তার একটি সন্তান। তার বিচার কি আপনারা চান না। এই হাসিনার বিচার কি আপনারা চান না। অবশ্যই এটার বিচার হওয়া উচিত।

গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসিফ হাসান। আসিফ দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে ও নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page