শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন ঘানার নানা কওয়াকু বোনসাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২ লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা ‎ গ্রাম পুলিশের ১৮ মাস আগে চাকুরী মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন। টেকসই ভবিষ্যৎ ও পরিবেশের রাজনীতি: তরুণ প্রজন্মের কন্ঠে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ
/ ৯ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেলে উপজেলার কল্পবাস নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আকতার হোসেন ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং একজন মুদি ও বিকাশ ব্যবসায়ী।

ঘটনার বিবরণ:
ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস নোয়াপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কের পাশে আকতার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক হামলা চালায়। অভিযুক্তরা হলো— মো. হুমায়ূন (৪৫), মো. কাউছার (৩৮), মো. শাহআলম (৪২), মো. ফারুক (৩৫), রুহুল আমিন (২০) ও মো. স্বপনসহ অজ্ঞাত আরও ৮-১০ জন। তারা সবাই কল্পবাস গ্রামের বাসিন্দা।

অভিযোগ:
দোকানি মো. আকতার হোসেন জানান, গত শুক্রবার মসজিদে তবারুক বিতরণ নিয়ে বিবাদীদের সাথে তার কথা কাটাকাটি হয়। এর জেরে বিকেলে বিবাদীরা রামদা, লোহার রড ও কাঠের রোল নিয়ে তার দোকানে হামলা চালায়। আকতার হোসেন বলেন, “আমি বিএনপিপন্থী হওয়ায় এবং বিগত নির্বাচনে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকায় বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। হামলার সময় আমি বাড়িতে থাকায় তারা আমার দোকানের টিনের বেড়া ও দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা ক্যাশে থাকা বিকাশ ব্যবসার নগদ ৫ লক্ষ টাকা এবং ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের সিগারেট ও পানীয় লুট করে নিয়ে যায়।”

বিবাদীর বক্তব্য:
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের মধ্যে মো. কাউছার বলেন, “মসজিদে তবারুক বিতরণ নিয়ে আকতারের সাথে কথা কাটাকাটি হয়েছিল। বিকেলে বিষয়টি জিজ্ঞেস করতে গিয়েছিলাম। তখন আমাদের এলাকার ছেলেরা দোকানের টিনে লাথি মেরেছে, এছাড়া আর কোনো ঘটনা ঘটেনি।”

থানায় অভিযোগ:
এ ঘটনায় ভুক্তভোগী আকতার হোসেন ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নামাজ শেষে বাড়ি ফেরার পর বিবাদীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page