রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর? সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান হাতের মেহদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ”ঝুলান্ত মরদেহ উদ্ধার! না ফেরার দেশে সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা: শোকে স্তব্ধ রংপুর সাংবাদিক অঙ্গন মাদকের আতুড়ঘর সেনবাগ, নষ্ট হয়ে যুবসমাজ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত
Headline
Wellcome to our website...
আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন নিজস্ব প্রতিবেদক।।
/ ২৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২:২৯ অপরাহ্ন

আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন নিজস্ব প্রতিবেদক।।

রিপোর্ট :মফিদুল ইসলাম সরকার 

স্বাস্থ্যসেবা একধাপ এগিয়ে নিতে ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে রংপুরে যাত্রা শুরু করলো আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। বৃহস্পতিবার রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ড দর্শনাস্থ আলহাজ্ব নগর এলাকায় আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন করেন ডক্টরস কমিউনিটি হাসপাতালে সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ হোসেন।
প্রতিষ্ঠানের পরিচালক ডা: বাদশা আলমগীরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউর আলম শফি, ইসলামি ব্যাংক হাসপাতালের পরিচালক আজহার আলী শাহ্, দারুলহক হিফস মাদ্রাসার পরিচালক গোলাম কিবরিয়া, আখিরহাট ডিগ্রি কলেজের প্রভাষক শাহিনুল ইসলাম, রশিদুল ইসলাম (বাংগালী), আবদুর রউব, শাহ আলম ছানা, আসলাম হাকীমসহ আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্যসেবা দোড়গোঁড়ায় পৌঁছাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্টির স্বাস্থ্যসেবা সেবা নিশ্চিতকরণে প্রতিটি গ্রামে স্থাপিত কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসার ব্যবস্থা করেছে। সরকারের পাশাপাশি দেশের বিভিন্নস্থানে ব্যক্তি অর্থায়নে প্রতিষ্ঠিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়ানষ্টিক সেন্টারগুলো স্বল্পব্যয়ে চিকিৎসা সেবা প্রদানে বিশেষ ভূমিকা রাখবে্

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page