সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
ইসরায়েলকে আরো দুই হাজার কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র
/ ২২৫ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৭:২৮ পূর্বাহ্ন

ইসরায়েলকে আরো দুই হাজার কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টর মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

দীর্ঘ ১০ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখন ফের ইসরায়েলকে অস্ত্র সহায়তার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে আরো দুই হাজার কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এর অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্বের বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর চাপ সত্ত্বেও ইসরায়েলকে অব্যাহত অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে দেশটি। এতে প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের।

গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৯২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯২ হাজার ২৪০ জন

ফিলিস্তিনের জাতিসংঘের দূত রিয়াদ মনসুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) জরুরি বৈঠকে বলেছেন, গাজায় বেসামরিক নাগরিকদের গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিষয়ে ইসরায়েল আপনাদের নিন্দাকে পাত্তা দেয় না।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আরো বেশ কিছু এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার আদেশ দিয়েছে ইসরায়েল। কারণ সেখানে হামলা চালানো হবে।

জাতিসংঘের মানবিক সংস্থা ইউএনএসসিকে জানিয়েছে, গাজা শহরের একটি স্কুলে সাম্প্রতিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ধরনের হামলা প্রায়ই দেখা যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page