রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানের গোডাউন হতে ৬৫ বস্তা চাউল জব্দ করেন
/ ৩৬৪ Time View
Update : বুধবার, ১৯ জুন, ২০২৪, ৭:০০ অপরাহ্ন

উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানের গোডাউন হতে ৬৫ বস্তা চাউল জব্দ করেন

স্বপন , স্টাফ রিপোর্টার
১৯/০৬/২০২৪

পাবনার জেলার সুজানগর উপজেলায় দুস্থদের খাদ্য সহায়তার ৬৫ বস্তা চাল বিতরণ না করে গোডাউনে মজুত করে আত্মসাৎ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে উপজেলার নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। রোববার গভীর রাতে অভিযান চালিয়ে ৬৫ বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, নাজিরগঞ্জ ইউনিয়নে ২৩১৮ কার্ডে দুস্থদের খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল বরাদ্দ দেওয়া হয়। গত বৃহস্পতিবার (১৩ জুন) থেকে বিতরণ শুরু করে ঈদের আগেই বিতরণ সম্পন্ন করার কথা ছিল।

স্থানীয়রা জানান, বিপুল পরিমাণে চাল বিতরণ না করে নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান গোয়ারিয়া বাজারে তার গোডাউনে মজুত রাখেন। রোববার  সন্ধ্যা থেকে ভ্যানযোগে কয়েক বস্তা করে চাল বিভিন্ন জায়গায় যেতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। বিষয়টি জানাজানি হলে গোডাউনের আশেপাশে লোকজন ভিড় করেন। ঐ সময় চেয়ারম্যানের লোকজন গোডাউন আটকে রেখে সরে পড়েন। অভিযোগ পেয়ে গভীর রাতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ ওই গোডাউনে অভিযান চালিয়ে ৬৫ বস্তা চাল জব্দ করেন।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, রোববার সন্ধ্যা থেকে ভ্যানে করে ৩০ কেজি বস্তার ভিজিএফের চাল গোডাউন থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

চেয়ারম্যান মশিউর রহমান বলেন, দেড় থেকে দুইশত লোক চাল নিতে আসেনি। তাদের চাল গোডাউনে রাখা হয়েছে। ঈদের পরে সুবিধাভোগীদের ডেকে বিতরণ করা হবে। এটি ব্যক্তিগত গোডাউন নয়, ইউনিয়ন পরিষদের জন্য অনুমোদিত গোডাউন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, অভিযান চালিয়ে ৬৫ বস্তা চাল গোডাউনে পেয়েছি। যে চাল ঈদের আগেই বিতরণ শেষ করার কথা ছিল। চেয়ারম্যান গোডাউনটি ইউনিয়ন পরিষদের দাবী করলেও স্বপক্ষে কোনো কাগজ দেখাতে পারেননি। জব্দ করা চাল ইউপি সচিব, গ্রাম পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যের অধীনে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page