মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
এটিএম আজহারুল এর মুক্তির দাবিতে পঞ্চগড়ের জামায়াতের বিক্ষোভ।
/ ২৪৬ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন

এটিএম আজহারুল এর মুক্তির দাবিতে
পঞ্চগড়ের জামায়াতের বিক্ষোভ।

 পঞ্চগড় জেলা প্রতিনিধি। মো আরিফুল ইসলাম ইরান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের চৌরঙ্গীমোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তেঁতুলিয়া বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে, বিকেল তিনটায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন পঞ্চগড় শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণে। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আজহারুল ইসলামের মুক্তি সম্বলিত ব্যানার -প্ল্যাকার্ড পদর্শন করা হয়।

সমাবেশে জেলা জামায়াতের শহর সেক্রেটারি নাসির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য দেন, পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দীন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আবুল বাসার বসুনিয়া, বোদা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সফিউল্ল্যাহ সুফি, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page