রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
এভারেস্ট জয় করে ঘরে ফেরা হলো না তাদের
/ ৪৯১ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪, ৬:১৯ অপরাহ্ন

এভারেস্ট জয় করে ঘরে ফেরা হলো না তাদের
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন মঙ্গোলিয়ার দুই পর্বাতরোহী। তবে এভারেস্ট জয় করলেও তাদের আর দেশে ফেরা হয়নি। অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তাদের।
মৃত দুই এভারেস্টজয়ী পর্বতারোহী। ছবি: সংগৃহীত
মৃত দুই এভারেস্টজয়ী পর্বতারোহী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক

১ মিনিটে পড়ুন
রোববার (১৯ মে) দুই পর্বাতরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মঙ্গোলিয়ান ন্যাশনাল ক্লাইম্বিং ফেডারেশন (এমএনসিএফ)।

মৃত এই দুই পর্বতারোহী হলেন: তেসেদেনদামবা উসুখজারগেল (৫৩) ও লাখাগাবাজাভ পুরুভসুরেন (৩১)।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নেপালের দিক থেকে এভারেস্টে উঠেন তারা। এ দুঃসাহসিক অভিযানে কোনো শেরপার সহায়তা নেননি তারা। এছাড়াও সঙ্গে নেননি বাড়তি অক্সিজেনও।

আরও পড়ুন: এভারেস্ট জয় করলেন বাংলাদেশি বাবর আলী

গত ১৭ মে দক্ষিণ সামিটের ৮ হাজার ৬০০ মিটার উচ্চতায় উসুখজারগেলের মরদেহ পাওয়া যায়। একইদিনে ব্যালকনি এরিয়ার ৮ হাজার ৪০০ মিটার উচ্চতায় পাওয়া যায় পুরুভসুরেনের মরদেহ।

মঙ্গোলিয়ার পর্বতারোহী সংস্থা জানিয়েছে, গত ১৩ মে এ দুইজন সফলভাবে এভারেস্টের চূড়ায় উঠেন। এসব তথ্য পাওয়া গেছে তাদের মোবাইল ফোনে।

আরও পড়ুন: এভারেস্ট জয়ী বাংলাদেশি কারা?

মোবাইল ফোনে পাওয়া একটি ভিডিওতে উসুখজারগেলকে বলতে শোনা যায়, ‘মাতৃভূমি ছাড়ার ৫০ দিন পর আমরা অবশেষে পৃথিবীর সবচেয়ে উঁচুতে উঠেছি।’

সূত্র: ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস, এনডিটিভি
প্রতিনিধি মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page