শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত।
/ ১৪৮ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত।

মোঃ আলীহোসেন স্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাটের কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকারের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদফতরের সামাজিক নিরাপত্তা শাখার সমাজসেবা অফিসার মতিউর রহমান শেখ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা, সমাজসেবা কার্যালয় উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সামিউল ইসলাম।

এ সময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন কুদরত ই মেহেরবান মিঠু, হুমায়ুন কবির বাবু, সহ ৮ ইউনিয়নের চেয়ারম্যানগণ।

এ ছাড়া রঞ্জিত কুমার শীল, ফুল কুমার দাস, শংকর রবিদাস, দিনেশ পাল, নর সুন্দর, কামার, জেলে, বাঁশ, বেত ,তাঁত ,শিল্প সম্প্রদায়ের ব্যক্তিরা সেমিনারে অংশগ্রহণ করেন দৈনন্দিন জীবনযাত্রার কথা তুলে ধরেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক মতিউর রহমান শেখ বলেন,,“আমরা এই প্রকল্পের মাধ্যমে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন, আয়বর্ধন ও সামাজিক অন্তর্ভুক্তিতে অন্তর্ভুক্ত করতে কাজ করছি।”এতে প্রকল্পের লক্ষ্য, কর্মপদ্ধতি ও সম্ভাব্য সুফল বিস্তারিতভাবে উপস্থাপন করেন তিনি।

সেমিনারে বক্তারা প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নানান উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া পেশাজীবীদের মান আরও আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page