সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Headline
বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি
Headline
Wellcome to our website...
কুমিরের আক্রমণে আবারও প্রাণ গেল এক মৌয়ালের
/ ৪২৯ Time View
Update : শনিবার, ৮ জুন, ২০২৪, ৭:২৯ অপরাহ্ন

কুমিরের আক্রমণে আবারও প্রাণ গেল এক মৌয়ালের

স্বাধীন বিশ্বাস
রিপোর্টার (24Hrs Tv)

সুন্দরবনে কুমিরের আক্রমণে মোশাররফ গাজী (৫৫) নামে এক মৌয়াল মারা গেছেন। শনিবার (৮ জুন) দুপুরে পূর্ব সুন্দরবনের করমজল এলাকার গজালমারী খালে এই দূর্ঘটনা ঘটে। পরে মৃত মৌয়ালের লাশ একই এলাকার কেওড়ার মাঠের ভারানি খাল থেকে স্থানীয়রা উদ্ধার করেন।

 

এসময় কুমিরের আক্রমণ থেকে নদী সাঁতরে পালিয়ে অপর তিন জেলে প্রাণে বাঁচেন। তারা হলেন- সেকান্দর মল্লিক (২৫), জাকারিয়া শেখ (৪৫) ও গৌরপদ মন্ডল (৪৪)। মৃত মৌয়ালসহ এই তিনজনের বাড়ী খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব ঢাংমারী গ্রামে।

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ওসি হাওলাদার আজাদ কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিষিদ্ধ সময় মধু আহরণ করতে এই চার মৌয়াল বনে ঢুকে শনিবার (৮ জুন) ফিরে আসার সময় কুমিরের মুখে পড়েন। এদিন দুপুর ১টার সময় মোশাররফ গাজী (৫৫)কে হিংস্র কুমিরটি করমজলের গজালমারী খালে টেনে নিয়ে যায়।

ঘটনার সময় বাকি তিন মৌয়াল নদী সাঁতরে পালিয়ে যায়। পরে তিন ঘন্টা পর দুপুর ৩টায় করমজলের কেওড়ার মাঠে ভারানি খাল থেকে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত মোশাররফ গাজীর লাশ দাকোপ থানা পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page