শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
মহালছড়িতে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার খাগড়াছড়িতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী শেষ বিদায়ে আলি খামেনি: ইতিহাসে রয়ে যাবে উত্তরাধিকার ও বিতর্ক অবুঝ সন্তানের কান্নায় ভারী শাহপুর: কিস্তি দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ ইতি রানী, উৎকণ্ঠায় পরিবার মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশের ২০২৬–২০২৭ কেন্দ্রীয় কমিটি ঘোষণা: জাতীয় সাহিত্য আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা এশিয়ান অলিম্পিয়াডে বাজিমাত: এশিয়ার সেরা বাংলাদেশি শিক্ষার্থী সামিনা নূর তাজ একজন মুক্তিযোদ্ধার বিদায়
Headline
Wellcome to our website...
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ আটক-১।
/ ৩৪৭ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ২:০৪ অপরাহ্ন

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ আটক-১।

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা সদর আমতলি এলাকায় কাভার্ডভ‍্যানের ভিতর থেকে ৭২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি কাভার্ডভ‍্যান জব্দ করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত ভোরে জেলার সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

আটককৃত আসামী আব্দুস শুক্কুর (২৯) গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়া উপজেলার বর্নি গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল জেলার সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকার চট্টগ্রাম-টু-ঢাকাগামী মহাসড়কের উপর হতে একটি কাভার্ড ভ্যান (রেজিঃ নাম্বারে চট্ট-মেট্রো-ড-১১-৩৬৪৮) গাড়ি তল্লাশী করে ৭২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যাবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুল করিম খান জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page