শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Headline
মহালছড়িতে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার খাগড়াছড়িতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী শেষ বিদায়ে আলি খামেনি: ইতিহাসে রয়ে যাবে উত্তরাধিকার ও বিতর্ক অবুঝ সন্তানের কান্নায় ভারী শাহপুর: কিস্তি দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ ইতি রানী, উৎকণ্ঠায় পরিবার মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশের ২০২৬–২০২৭ কেন্দ্রীয় কমিটি ঘোষণা: জাতীয় সাহিত্য আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা এশিয়ান অলিম্পিয়াডে বাজিমাত: এশিয়ার সেরা বাংলাদেশি শিক্ষার্থী সামিনা নূর তাজ একজন মুক্তিযোদ্ধার বিদায়
Headline
Wellcome to our website...
কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে ৩ দোকানিকে জরিমানা
/ ২৪৯ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৬:৪৫ পূর্বাহ্ন

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে ৩ দোকানিকে জরিমানা

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা শহরের রাজগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) এ অভিযানে ৩টি দোকানকে ৩টি মামলায় ৫,৫০০ টাকা জরিমানা ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে প্রায় ১২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন। এসময় উপস্থিত ছিলেন একই কার্যালয়ের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার, নমুনা সংগ্রহকারী জনাব মোঃ মোবারক হোসেন এবং জেলা পুলিশ সদস্যরা।

এছাড়া, পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page