বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লায় বিজিবির অভিযানে ৪৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১
/ ২১৫ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ন

কুমিল্লায় বিজিবির অভিযানে ৪৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় জঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ হাজার নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এসময় মাদক চোরাচালান কাজে ব‍্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার জঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ।
আটককৃত আসামি মো: জসিম উদ্দিন কুমিল্লা সদর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আবদুল জব্বারের পুত্র।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৬৭/৮-এস এর আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলবাড়ি নামক স্থান হতে জসিম উদ্দিন নামের এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪৮,০০০ পিছ এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি জানান-আটককৃত মাদক চোরাকারবারীকে বুধবার সকালে মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page