সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা
Headline
Wellcome to our website...
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা !
/ ১১১ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ
এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা !

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামে একটি ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করার মতো এক জঘন্য ও ন্যাক্কারজনক অপরাধের ঘটনা ঘটেছে। ঘটনার সময় লোকজন দেখে ফেলায় ধর্ষক আল আমিন (পিতা: মুরা আলী) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু এই ভয়াবহ অপরাধীকে আইনের হাত থেকে বাঁচাতে এবং ঘটনাটি ধামাচাপা দিতে মাঠে নেমেছেন এলাকার কিছু তথাকথিত প্রভাবশালী, সর্দার এবং মেম্বার।

​জানা গেছে, গত সন্ধ্যায় এক ‘অবৈধ’ সালিশি বৈঠকে বসে এই জঘন্য অপরাধের তথাকথিত “সামাজিক সমঝোতা” বা আপস করা হয়েছে! সালিশকারীদের রায়—”ধর্ষক আল আমিন এলাকায় ঢুকতে পারবে না, ঢুকলে ৫ লাখ টাকা জরিমানা!”

​আমাদের স্পষ্ট প্রশ্ন:

১. একটি নিষ্পাপ শিশুর সম্ভ্রম আর জীবনের মূল্য কি আপনাদের কাছে মাত্র ৫ লাখ টাকা? এই জরিমানার টাকার হিসাব কার পকেটে যাবে?

২. দেশের প্রচলিত আইন অনুযায়ী ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মতো ফৌজদারি অপরাধ কখনো সালিশ-যোগ্য নয়। আইনের তোয়াক্কা না করে অপরাধী আল আমিনকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অধিকার আপনাদের কে দিয়েছে?

​লজ্জাজনক ধৃষ্টতা ও হুমকি:

সবচেয়ে বড় অন্যায় হলো, এই প্রহসনের সালিশের বিরুদ্ধে গোপালনগর গ্রামের কোনো সচেতন যুবক বা সাধারণ মানুষ যদি ফেসবুকে সত্য তুলে ধরে, তবে তাদের বিরুদ্ধে থানায় ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ওই মেম্বার ও সর্দাররা!

​স্পষ্ট ভাষায় হুশিয়ারি দিয়ে বলতে চাই—হুমকি কাকে দিচ্ছেন? ধর্ষক আল আমিনকে আশ্রয় দিয়ে, আইন নিজের হাতে তুলে নিয়ে আপনারা নিজেরা যেখানে চরম অপরাধ করছেন, সেখানে যুবসমাজের মুখ বন্ধ করার চেষ্টা করবেন না। স্বাধীন দেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমাদের সাংবিধানিক অধিকার। হুমকি-ধামকি দিয়ে এই জঘন্য অপরাধ ধামাচাপা দেওয়া যাবে না।

​গোপালনগর গ্রাম ও ব্রাহ্মণপাড়ার সচেতন জনগণের দাবি:

​এই অবৈধ ও প্রহসনের সালিশ অবিলম্বে বাতিল করতে হবে।

​ধর্ষক আল আমিনকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

​অপরাধীকে আড়াল করার চেষ্টা এবং যুবসমাজকে হুমকি দেওয়ার অপরাধে সালিশকারীদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page