সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
কুমিল্লায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
/ ২১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

কুমিল্লায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর টাউন হল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে দক্ষিন জেলা ও মহানগর বিএনপি।
কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন।
কুমিল্লা মহানহর বিএনপির সদস্য সচিব ইউসূফ মোল্লা টিপুর পরিচালনায় সভায় আলোচক ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম দুলাল, বিএমএ, কুমিল্লার সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার।
এসময় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তফা জামান, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশিরসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতিতে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এদিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল।
তারা আরো বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে সমাদৃত জিয়াউর রহমান বীর উত্তমকে বরং ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হয়েছে। আওয়ামী শাসনামলে দিবসটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি।
বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page