রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
সৌদি আরবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ঈদের আনন্দ বিষাদে রূপ নিল কোটালীপাড়ায়: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন বিদ্যুৎ কর্মকর্তা শরিফুল গোপালগঞ্জে জনমানুষের আস্থায় ঈদুল ফিতর উদযাপন: সাধারণের কাতারে সংসদ সদস্য ডা. কে এম বাবর মাদকমুক্ত সমাজ গঠনে শশীদল ইউনিয়ন যুবদল। ব্রাহ্মণপাড়ায় বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা উপজেলা শাখা’য় পথচারীদের মাঝে উন্মুক্ত ইফতার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষে সৈয়দ হারুন ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজা’সহ আটক-২
/ ১৬৪ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজা’সহ আটক-২

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর বাশঁমঙ্গল এলাকায় অটোরিকশায় করে গাঁজা পাচারকালে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।

সোমবার (১১ নভেম্বর) বিকালে জেলার সদর উপজেলার বাশঁমঙ্গল এলাকা থেকে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত আসামীরা হলো মোঃ সাজ্জাদ হোসেন (১৯) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ধর্মপুর গ্রামের মোঃ হালিম মিয়া এর ছেলে এবং মোঃ পাভেল আহমেদ ফয়সাল (২৪) একই গ্রামের শাহিন মিয়া এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর বাঁশমঙ্গল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অটোরিকশা তল্লাশি চালিয়ে দশ কেজি গাঁজাসহ দুই মাদক ব‍্যাবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে র‍্যাব সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাসুদুল হাসান জানান
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত অটোরিক্সা ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page