রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Headline
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর? সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান হাতের মেহদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ”ঝুলান্ত মরদেহ উদ্ধার! না ফেরার দেশে সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা: শোকে স্তব্ধ রংপুর সাংবাদিক অঙ্গন মাদকের আতুড়ঘর সেনবাগ, নষ্ট হয়ে যুবসমাজ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ আটক-১।
/ ২১৮ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৪:১৫ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ আটক-১।

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর জাগুরজুলি এলাকায় র‌্যাবের অভিযানে বিলাশবহুল গাড়ী থেকে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক চোরাচালান কাজে ব‍্যবহৃত একটি বিলাশবহুল গাড়ি জব্দ করে র‍্যাব সদস্যরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলার সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

আটককৃত আসামী মোঃ রেজাউল ইসলাম (৪০) শেরপুর জেলার ঝিনাইগাতী থানার জুলগাঁও গ্রামের মৃত মফিজুল হক এর ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক, লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল কুমিল্লা জেলার সদর উপজেলার জাগুরজুলি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি মাইক্রেবাসে তল্লাশি চালিয়ে ৩৯৫ বোতল ফেনসিডিলসহ মোঃ রেজাউল ইসলাম নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১ টি মাইক্রোবাস জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে জব্দকৃত মাইক্রোবাস যোগে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার সন্ধ্যায় থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page