বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম জেলা আওতাধীন লোহাগাড়ায় উপজেলায় গ্রীনলাইন পূরবীর বাসের মুখামুখি সংঘর্ষ, হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু গাঁজা ও মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার। মো: ইউনুস মিয়া হুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখা ঘোষণা। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৩৯০ বোতল ফেনসিডিলসহ আটক-১।
/ ২৫৮ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭:৩৪ পূর্বাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৩৯০ বোতল ফেনসিডিলসহ আটক-১।

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা সদর দক্ষিণের রামপুর এলাকায় ৩৯০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি- ২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী মো: সেলিম (৩৭) চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার জিলানী কলোনী গ্রামের মকবুল আহমদ এর ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর বিশেষ আভিধানিক দল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি কাভ‍ার্ডভ‍্যান তল্লাশি চালিয়ে ৩৯০ বোতল ফেনসিডিলসহ মোঃ সেলিম নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে কাভার্ড ভ্যান যোগে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসার কথা স্বীকার করে।
আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page