বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রাম জেলা আওতাধীন লোহাগাড়ায় উপজেলায় গ্রীনলাইন পূরবীর বাসের মুখামুখি সংঘর্ষ, হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু গাঁজা ও মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার। মো: ইউনুস মিয়া হুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখা ঘোষণা। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার
/ ২০৫ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৪:৫১ অপরাহ্ন

কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সুলতানপুর ব্যাটালিয়ন ৬০-বিজিবি দায়িত্ব প্রাপ্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।

গত ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর এ চার দিনে সুলতানপুর ব্যাটালিয়ন ( ৬০ বিজিবি কর্তৃক) তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে এসব মাদক ও অবৈধ মালামাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বিজিবি তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে হুইস্কি ২৪৬ বোতল, গাঁজা ৪৩.৫ কেজি, ইস্কফ সিরাপ ৪৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭২ পিস, বাঁজি ১৪৪০ পিছ, কসমেটিক্স সামগ্রী ৬৭৯৮ পিছ ভাসমল মলম ২৭০ পিছ, গ্রেইপ ওয়াটার ১৬০ বোতল, গ্যাসলিন জেনারেটর মেশিন ১ টি, বাংলাদেশী রাবার পাত ৪৫ পিছ, বাংলাদেশী অটোরিক্সা ২ টি, বাংলাদেশ সিএনজি ১টি, বাংলাদেশী মশার কয়েল ৩৬৫০ পিছ এবং ১টি প্রাইভেট গাড়ী।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page