বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত-২ আহত-১০
/ ১৩২ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন

কুমিল্লার চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত-২ আহত-১০

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বেলাশ্বর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে চান্দিনা উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বেলাশ্বর এলাকায় দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় আরও একজনের।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page