বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
সেনবাগে খাল কাটা কর্মসূচির উদ্বোধন
/ ৭৯ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

সেনবাগে খাল কাটা কর্মসূচির উদ্বোধন

মোঃ সামছু উদ্দিন লিটন, বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে খাল কাটা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জমিদার হাট পপুলার বিস্কুট ফ্যাক্টরি থেকে কল্যান্দী বাজার পর্যন্ত নির্ধারিত খাল খনন কাজের উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জমিদার হাট থেকে কল্যান্দী বাজার পর্যন্ত খালটি ভরাট ও সংকুচিত হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনজীবনে দুর্ভোগ নেমে আসত।
সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক বলেন, এই খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। তিনি সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্নের দাবি জানান, যাতে বর্ষা মৌসুমের আগেই খালের সুফল পাওয়া যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page