সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
/ ১৯৫ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৪:৪২ অপরাহ্ন

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত নারীসহ তিনজন নিহত হয়েছেন। এদুর্ঘটনায় আরো ৫জন আহত হয়েছেন।

শনিবার (৭ডিসেম্বর) সকালে উপজেলার আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় এদুর্ঘটনায় আরো ৫জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় ইট বোঝাই একটি ট্রাক্টরকে আল আরাফাহ বাস চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (১৮) এবং জামালপুর জেলার মোঃ আলী ওরফে সোহেল (৩৫)। পুলিশ বাসটিকে আটক করেছেন।
একইদিন সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ দৌলতপুর এলাকায় সিএনজি এবং বাসের সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ আরো পাঁচজন। আহতরা হলেন উপজেলার বাসরা গ্রামের সোনা মিয়ার স্ত্রী সালেহা বেগম, তার মেয়ে মায়ানুর বেগম, নাতনি জিয়ানা(১০), আয়শা (৮) ও নাতি তানভীর (৫)।আহত সালেহা বেগম জানান, আমার মেয়ে নাতি নাতনিদের নিয়ে ৬দিন আগে বেড়াতে এসেছিল। আজ তাদেরকে কুমিল্লা মেয়ের শশুর বাড়ীতে নিয়ে যাচ্ছিলাম। বড় সড়কে(মহাসড়কে) উঠার সময়ই বাসের সাথে ধাক্কা লাগে। এরপর আর কিছুই মনে নেই।
প্রত্যক্ষদর্শী অটোচালক শাহজালাল ও ফারুক মিয়া জানান, সিএনজিটি ডানে বামে না চেয়েই মহাসড়কে উঠে যায়। বাস চালক জোরে ব্রেক করায় কিছুটা রক্ষা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শিলা বলেন, সকালে মহানন্দ এলাকার দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আর দৌলতপুরে সিএনজি দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, পৃথক দূর্ঘটনায় অজ্ঞাত নারীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দু’টি বাস এবং সিএনজি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page