মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে বিপুল অগ্নেআস্ত্রসহ আটক যুবলীগ নেতা।
/ ২৩৭ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৬ পূর্বাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে বিপুল অগ্নেআস্ত্রসহ আটক যুবলীগ নেতা।

 

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা চৌদ্দগ্রামের হিঙ্গুলা এলাকায় যৌথবাহিনীর অভিযানে ২টি এলজি, ২ টি পাইপগান, গান পাউডার, পিস্তল ও শটগানের গুলি এবং দেশীয় অস্ত্রসহ জালাল উদ্দিন সজীব নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হিন্দুলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।
আটককৃত আসামি জালাল উদ্দিন সজীব জেলার চৌদ্দগ্রাম উপজেলার কানকাপৈত ইউনিয়নের হিন্দুলা এলাকার বাসিন্দা।

যৌথবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্ত্রাসী জালাল উদ্দিন সজীবের বাড়িতে অভিযান চালিয়ে ২ টি একনালা এলজি, ২.২ টি একনালা পাইপগান, ১টি পিস্তলের ম্যাগজিন, ২ পিছ শটগান কার্তুজ শিসা, ১ টি রাবারের শটগান কার্তুজ, এয়ারগান এ্যামো ১৩৬ পিছ, গান পাউডার ৪৫০ গ্রাম, আয়রন স্টোন ৩৫০ গ্রাম, ফয়েল পেপার ৩০ টি, বক্সিং হুক, ওয়্যার কাটার, ৬ টি দেশীয় ছুরিসহ সজিবকে আটক করে। অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান জানান আটককৃত আসামি সন্ত্রাসী সজিবকে অস্ত্র ও বিষ্ফোরক আইনের মামলা দায়ের শেষে শুক্রবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page